আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশিদ সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাটবোয়ালিযা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। বিশিষ্ট যুবদল নেতা মাগরিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গল্পকার পিন্টু রহমান, কবি কহন কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান হীরা, গোলাম সরোয়ার হায়দার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, নৈতিক মূল্যবোধ, সাংগঠনিক ঐক্য ও আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ আদর্শ ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি আজিজুর রহমান পিন্টু তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031