পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে গীতাঞ্জলী ক্লাব আলমডাঙ্গা।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মনজু সাব, জিল্লুর রহমান অল্টু এবং মাগরিবুর রহমান মাগরিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতাঞ্জলী ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন (গেলা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন গীতাঞ্জলী ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো. ওলিদুন্নবীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের ২২ রমজান উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের নেতৃবৃন্দ।










