মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ,বুধবার, বিকাল ৪টায় তাঁর নিজ বাড়িতে বানাইল,আনাইতার,ভাদগ্রাম, ওয়ার্শী,ভাওড়া ইউনিয়ন নেতা কর্মীদের নিয়ে
এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৬ থেকে ৭ শত রোজাদার অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।বক্তব্যে তিনি বলেন, “আমি এই এলাকার কোন জনপ্রতিনিধি না হলেও বিগত দিনের মতো আমার কর্মী ও সমর্থকদের নিয়ে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। দলের দুঃসময়ে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।”এসময় আরো উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন লেবু,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবুল,সৈয়দ আবুল কালাম আজাদ, উপজেলা গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম,মৎস্য বিষয়ক সম্পাদক সৈয়দ গোলাম আলী স্বপন,উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মানিক, লোকমান হোসেন, জামুর্কী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,আনাইতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেকমসম্পাদক সাঈদ মহেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহারুল ইসলাম তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিব সিকদার,ভিন্ন ইউনিয়ন বিএনপির উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031