শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শ্যামলাগাছি গ্রামের বাবলু ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নিম্নমানের উপাদান ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গবাদিপশুর খাদ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এতে পশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল।এ সময় লাইসেন্স ছাড়াই কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশুখাদ্য আইন অনুযায়ী বাবলু ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ভেজাল ও মানহীন পশুখাদ্য পশুপালনের জন্য বড়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031