পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন সিনার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জনপ্রিয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন। বক্তব্যে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন এবং আগামীতেও জনগণের পাশে থাকতে চান। বিএনপি দল থেকে মনোনয়ন পেলে আগামী পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পূর্বে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মোঃ রফিকুল আলম, বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন
গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির । পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031