চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দৌলতদিয়াড় এলাকার মেসার্স জয় গোপাল অয়েল, চিড়া ও মুড়ি মিলের মালিক শ্রী অসীম অধিকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শহরের সাম্পান ফুড-এর মালিক ওবায়দুর রহমানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031