কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১’মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীর আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। উর্ধতন কতৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি।পরে সাবেক ওসি মোঃ মোতালেব হোসেন-এর ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকি প্রদানের বিষয়ে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর ফলেই আজ (২’মার্চ) সকালে তাকে প্রত্যাহার করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031