কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার প্রদান

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”—এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি কর্তৃক প্রেরিত ঈদের শুভেচ্ছা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুইজন পুলিশ সদস্যের পরিবারের হাতে খাদ্য উপকরণ ও ঈদ উপহার তুলে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় পুলিশ সুপার শহীদ পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031