এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ১১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্টেশনপাড়ার মেসার্স মীর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে রাস্তার ওপর থেকে গ্রাম শালদহ, পিতা মৃত আনারুল ইসলাম, আসামী সজিব ইসলাম (২৫)-কে ৬০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।একই দিন বিকেলে আলমডাঙ্গা থানার স্টেশনপাড়ার বাবু মোল্লার মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে আরেকটি অভিযানে গ্রাম গোবিন্দপুর মাঠপাড়া, পিতা মৃত সাজাহান, আসামী সোহেল মোল্লা (৩৬)-কে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।এদিকে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ডাউকি ইউনিয়নের ডাউকি মন্ডলপাড়া গ্রামে একটি মুদি দোকানের সামনে থেকে গ্রাম ডাউকি, পিতা মৃত মমিন সেখ, আসামী হেলাল উদ্দিন (৫৩)-কে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামজামি পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত সাহা।পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










