সালথায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগ ব্যবস্থাপনা লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, নির্বাচন অফিসার ইমরানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, হালদা ফায়ার সার্ভিসের সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছরেই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় কেবল সরকারি উদ্যোগ নেয়, স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও জরুরী। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায় সচেতনা গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031