বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের ফ্রি ক্যাম্পেইন

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। এ কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও শহরের আমতলী চৌরাস্তায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলী চৌরাস্তায় এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আলতাব হোসেন এবং ঠাকুরগাঁও জেলার পূবালী ব্যাংক পিএলসি শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুর রাজ্জাকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।ঠাকুরগাঁও জেলার পূবালী ব্যাংক পিএলসি শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুর রাজ্জাক বলেন, ঠাকুরগাঁও শহরের টাউন শাখায় ক্যাশলেস লেনদেন কার্যক্রম জোরদার করেছে পূবালী ব্যাংক। আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর কোড এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করা হচ্ছে।রংপুর বিভাগের পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আলতাব হোসেন বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।স্থানীয় ব্যবসায়ী শামিম বলেন, ক্যাশলেস লেনদেন চালু হলে সময় সাশ্রয় হবে এবং এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে, যা দুর্নীতি কমাতেও সহায়ক হবে।আরিফ নামের এক শিক্ষার্থী বলেন, অনেক সময় অনলাইনে বই বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে কার্ডের প্রয়োজন হয়। এই উদ্যোগের ফলে এখন আমরা আরও সহজে ও নিশ্চিন্তে অনলাইন কেনাকাটা করতে পারব।সংশ্লিষ্টরা জানান, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং সময় সাশ্রয় হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ব্যবহারও বাড়ছে।ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁও টাউন শাখায় ক্যাশলেস লেনদেন কার্যক্রম আরও বিস্তৃত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031