সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজন আজ সোমবার (৯ মার্চ) উপজেলা মাল্টিপাস অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজল মুরাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াতে আমির মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল মিয়া, নগরকান্দা উপজেলায় জামায়াতের সুরাসদস্য ও তালমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ এনায়েত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, ঢাকা মহানগরীর মুহাম্মদপুর থানা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল রহমান হিটু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলের সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া কামনা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031