পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামে আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ মার্চ) বিকেলে হরিদাশকাটী পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরির সভাপতি মো. হাসান-উজ-জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন, মো. আলমুন হোসাইন, ইকবাল হোসেন বাবলু, মো. হাবিবুর রহমান, আব্দুল হান্নান, গাজী হাবিবুল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মো. দিদারুল ইসলাম, মো. খায়রুল ইসলাম ও মিজানুর রহমান (বালি)।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাঈদুল ইসলামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মৃত মুসলমানদের জন্য দোয়া করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে দান-সদকা, ইফতার করানো এবং মরহুমদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ।আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান। পরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন আদর্শ লাইব্রেরির স্বেচ্ছাসেবক সদস্যরা।আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031