কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।রবিবার (৮ মার্চ) কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সুলতানা রাজিয়া লাভনী, লিলি আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, নারী অধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এই কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031