ফরিদপুরের সালথায় মো. সিরাজ মোল্যা (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তার হওয়া সিরাজ মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যাকে এলাকায় বিশৃঙ্খলা করার পাঁয়তারা করে আসছিল। পরে খবর পেয়ে মিনহাজ দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্পারকদ্রব্য আইনে একটি মামলায় সিরাজ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভিউ: ৮১










