নওয়াপাড়ায় দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১৫–২০ লাখ টাকা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে একটি হার্ডওয়্যার দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) সকাল ৭টার দিকে নওয়াপাড়া বাজারের মুদিপট্টি সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দোকানটির মালিক দিলীপ দত্ত জানান, সকাল ৭টার দিকে পাশের এক দোকানদারের মাধ্যমে তিনি গোডাউনে আগুন লাগার খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার হার্ডওয়্যার সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি দাবি করেন।নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031