তেঁতুলিয়ায় প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ইফতার মাহফিল অনুষ্ঠান

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল পালন করা হয়েছে।শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তেতুলিয়াউপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী এবং ইফতার মাহফিল পালন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়। একই সঙ্গে প্রেস ক্লাবের প্রতিষ্ঠার ৩৬তম বর্ষ বার্ষিকী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তেতুলিয়া বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। এ সময়ে উপস্থিত ছিলনপঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বাংলাবান্ধা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, বিএনপি তাতীদলের সভাপতিতাজউদ্দীন আহম্মেদ প্রমুখ। এছাড়াও তেতুলিয়া প্রেস ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার শেষে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সভায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতা ও সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা সহ সমৃদ্ধি কামনা করা হয়।আয়োজকরা জানান, এবার আমরা ব্যতিক্রমভাবে ইফতারের আয়োজনের সাথে কেক কেটে ৩৬তম বর্ষপূর্তি উদযাপন করলাম।দেশব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কে নির্যাতন ওমিথ্যে মামলার হয়রানী করার তীব্র নিন্দা জানানো হয়। ঈদুল ফিতরের মধ্যে দ্রূত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031