উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (০৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় আনিসুর রহমান (টকরিহাট, কুড়িগ্রাম সদর) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন।অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031