সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সূত্র জানায়, শনিবার (৭ মার্চ ২০২৬) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।পরে আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় বোট থেকে ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার থাইংখালী ক্যাম্প-৬ ব্লক-এ/৬ এর বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোঃ তাহের (৬০), তাহেরের ছেলে তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) ও সোহানা আজিজ (১৪), লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জহির আহমদের ছেলে মোঃ হালিম (৩৬), থাইংখালী ক্যাম্পের মোঃ আমিনের ছেলে ওমর ফারুক (২৭), একই ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মোঃ সিদ্দিক (২২), থাইংখালী ১ নম্বর ক্যাম্প ব্লক-বি/৪ এর বাসিন্দা নুরু সালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং টেকনাফ সদর মহেশখালীয়া পাড়ার আব্দুল বারীর ছেলে সিরাজ মিয়া (৫৫)।বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031