Bangladesh Police–এর মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৬ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৩টা ২৫ মিনিটে আলমডাঙ্গা থানার ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের চাঁন আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৩০)-কে তার বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে Alamdanga Police Station সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।










