চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নূরনগর কলোনি পাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএডিসি ফার্ম প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর পৌর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, বিএডিসি ডিএডি কৃষিবিদ মাইনুল ইসলাম এবং পৌর তারবিয়াত সেক্রেটারি হাফেজ ইকবাল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি গাজী আনাস, সহ-সভাপতি হাফেজ রাকিব, নূরনগর কলোনি পাড়া ইনসাফ কমিটির সভাপতি খবির উদ্দিন ও সেক্রেটারি ছলেমান। আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ও সেক্রেটারি জাহিদ হোসেন।

ইফতার মাহফিলে স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এম এইচ মোস্তফা, মনিরুজ্জামান বাবু, ফারুক, মিঠু, হাফিজুল, শাহাবুল, দেলোয়ার, আজল, লেখন, শহিদুল, ছোট, আজিম, মামুন, মাহফুজ, শুকুর আলী, আওয়াল ও আশরাফুলসহ আরও অনেকে। এ সময় ৮ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি রাফি ও আরাফাতসহ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ আলম।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031