চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। একই সাথে এলাকাবাসী তাদের গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি দলের একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এসব চক্রের কারণে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা এলাকার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে মাদক ব্যবসায়ীরা আবারও একই কার্যক্রম শুরু করে। এসময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031