চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পাট অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা পাট শিল্পের ঐতিহ্য, অর্থনৈতিক সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে পাটের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে পাটের চাহিদা দেশ-বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পাট চাষ সম্প্রসারণ, পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।বক্তারা আরও বলেন, জাতীয় পাট দিবসের মতো আয়োজন পাট শিল্পের উন্নয়ন এবং কৃষকদের পাট চাষে আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031