উলিপুরের বিভিন্ন এলাকায় ৭ মার্চ সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

উলিপুর উপজেলা-এর পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগামী ৭ মার্চ (শনিবার) প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি-এর উলিপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই ইউনিয়ন এবং পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031