দুঃখ প্রকাশ
আমি মোঃ জাহিদুল ইসলাম, স্বত্বাধিকারী, জাহিদ ট্রেডার্স। আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে হেরিং রাস্তার কাজে ব্যবহৃত ইট সরবরাহের ঘটনায় যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উক্ত কাজে ভুলক্রমে কিছু ইট চলে আসায় তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ পরিচালনার অঙ্গীকার করছি।
ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল, তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ভিউ: ১১৪










