টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ মার্চ ২০২৬, বুধবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড–এর স্টেশন টেকনাফ কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট এলাকায়।প্রথম অভিযানে জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031