আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার ৭নং জেহালা ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বানকের মাঠ সংলগ্ন একটি পুকুরের পূর্ব পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বেতবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আব্দুল মজিদ (৫৮) এবং কুটিপাইকপাড়া গ্রামের মৃত ইয়াছ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ ফেলু মন্ডল (৪০)। উভয়ের বাড়ি আলমডাঙ্গা থানাধীন, জেলা চুয়াডাঙ্গা।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ১৭০ (একশত সত্তর) বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল জব্দ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031