আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও নীরবতা কর্মসূচি

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে শিশু সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী) এর নেতৃত্বে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচির শেষে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।এ সময় শিক্ষক ও অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৮টায় ভুট্টা ক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় ৭ বছর বয়সী শিশু সিরাজুল ইসলাম (সামস)-কে উদ্ধার করে স্থানীয় জনতা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবর্তীতে রোববার বেলা ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের পারিবারিক ক্ষোভ ও ধন-সম্পদ নিয়ে ঈর্ষার জেরে ৭ বছর বয়সী সিরাজুল ইসলাম সামসকে হত্যা করে তার চাচাতো ভাই আমানুর ইসলাম (২১)। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031