পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট দশজন আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাদের সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাজাপ্রাপ্ত চার আসামি আটক করা হয়। তারা হলেন:হরিঢালী গ্রামের রাহাজ উদ্দিনের পুত্র শেখ ইকবাল হোসেন- এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, ১ নং ওয়ার্ড উলুডাঙ্গা গ্রামের মৃত কাজী আনছার হোসেনের পুত্র কাজী ছামাদ হোসেন- এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত,
কৃষ্ণনগর গ্রামের মৃত রুস্তম গাজীর পুত্র মো. রফিকুল ইসলাম গাজী-দুই মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওলতা ইউনিয়নের পানা গ্রামের মৃত অমল হালদারের পুত্র প্রশান্ত হালদার-এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।অন্যদিকে একই রাতে পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে আটক করেছে থানা পুলিশ। এছাড়া রামনাথপুর গ্রামের আজিজ গাজীর ছেলে মোঃ আব্দুল কাদের দিলামকে কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি মোড় এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে,মামলা নং-১।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান গত ফেব্রুয়ারি মাসে পাইকগাছা থানা পুলিশের অভিযানে মোট ১৫৯টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।










