আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ০২ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা থানাধীন ৯নং ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের জনৈক মোঃ রবিউল ইসলামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তি বাদেমাজু গ্রামের মোঃ রিয়াজ মালিথার ছেলে মোঃ রাজিব মালিথা (২৭)। তল্লাশি করে তার কাছ থেকে ২০ (বিশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031