গুরুদাসপুর থানার ওসির সামনেই ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া সেই যুবদল নেতা আটক

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা(ডিবি )পুলিশ। শনিবার(২৮ ফেব্রুয়ারি-২০২৬) দুপুরে তাকে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।উল্লেখ্য যে,গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031