পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন ও সামাজিক উদ্যোগ প্রিয় শহর চুয়াডাঙ্গা এর যৌথ উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে সাড়ে পাঁচটার সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় ও রিকশাচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচি ছিল সংগঠনটির ধারাবাহিক চতুর্থ ইফতার বিতরণ।পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণের আয়োজনের আর্থিক সহযোগিতা করেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান রিমনসহ তার -স্বজন এবং গ্রুপের অন্যান্য এডমিন, মডারেটর ও সদস্যরা।উদ্যোগকারীরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। আমাদের আশা, এমন ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।ইফতার বিতরণ কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবক ,এডমিন, মডারেটর ও সদস্যরা সরাসরি অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি যুবরাজ খান রিমন, সহ-সভাপতি মোহাম্মদ মামুন খান, অর্থ সম্পাদক রিঙ্কু, বোরহান, আব্দুল্লাহ, সুমন, রাসেল, মুরসালিন, ইব্রাহিম, আপিল, আশিকসহ আরও অনেকে।










