নওগাঁ সদর ৫ আসনের নবনির্বচিত এমপি জাহিদুল ইসলাম ধলুর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময়

নওগাঁ-৫ (সদর) আসনের নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলু নওগাঁ সদর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজস্ব অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।এমপি জাহিদুল ইসলাম ধলু অনুষ্ঠানস্থলে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষে তাঁকে ফুলের তোরা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু নওগাঁর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে।’’ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031