কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫–২০২৬ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা অনুসরণ, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষা খাতে চলমান উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি, নিয়মিত মনিটরিং জোরদার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031