:দূর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মোঃ মাসুদ রানা (২৫)–কে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মামলা নং- ৩৪, তারিখ- ২৮ আগস্ট ২০২৫, জিআর নং- ২১৭, তারিখ- ২৮ আগস্ট ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী এ মামলাটি দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারের জন্য থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাসের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ পরিচালিত অভিযানে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৭টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










