গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন খান (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও রেলস্টেশন-এর হোম সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি অভিমুখে যাওয়ার পথে রেলস্টেশনের হোম সিগনাল অতিক্রম করার পর আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের সামনে রেললাইন পারাপারের সময় মো. মহিউদ্দিন খান ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে স্বজনদের সহযোগিতায় তাঁকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031