নিজ হাতে রাস্তা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।আজ সোমবার সকাল ১০টায় তিনি সরেজমিনে উপস্থিত হয়ে দুটি ডাস্টবিন স্থাপন করেন এবং নিজ হাতে রাস্তা পরিষ্কারের কাজে অংশ নেন। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে চুয়াডাঙ্গা পৌরসভা।স্থানীয় সূত্রে জানা যায়, কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।পরবর্তীতে সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদ পারভেজ রাসেল এমপি এলাকাবাসীর অভিযোগ শোনেন। তাৎক্ষণিকভাবে কলোনী পাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন তিনি।শুধু ডাস্টবিন স্থাপনেই সীমাবদ্ধ না থেকে পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু ও বেলচা হাতে নিজেই রাস্তার দুই পাশের ময়লা পরিষ্কারে অংশগ্রহণ করেন। তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগায় এবং অনেককেই পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করে।পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখেছি। আজ পৌরসভার সহযোগিতায় আমরা রাস্তার দুই পাশ পরিষ্কার করেছি এবং দুটি ডাস্টবিন স্থাপন করেছি। আমি চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি আহ্বান জানাই—যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন। তাহলেই আমরা একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারব।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনজারভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031