ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টর গেট সংলগ্ন সাইফুলের চায়ের দোকান থেকে মোঃ বাবলু মিয়া (২৪) নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করে। তিনি সর্বপ্রথম গেটের সামনে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করেন। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়ার ঘটনায়ও তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে তদন্তে উঠে এসেছে।পুলিশ জানায়, এ পর্যন্ত এ মামলায় মোট ২৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031