চুয়াডাঙ্গা সদর উপজেলা ইফতার মাহফিলে এমপি মাসুদ পারভেজ রাসেল“

মাদক থেকে ফিরে আসুন, চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

”নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “মাদক থেকে ফিরে আসুন। মাহে রমজান আত্মশুদ্ধির মাস—এই মাসে ব্যক্তি ও সমাজকে শুদ্ধ করার অঙ্গীকার নিতে হবে।”রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আমির মাওলানা বেলাল হুসাইন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি গোলাম রসুল।প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি সকল ভোটার ও নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। জনগণের সমর্থন ও সহযোগিতায় চুয়াডাঙ্গা-১ আসনকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক একটি আদর্শ আসনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আগামী পাঁচ বছর সাধারণ মানুষের পাশে থেকে জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন।তিনি আরও বলেন, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি জানান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করবে। কেউ অবৈধভাবে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।সরকারি অফিস-আদালতে দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ, এবি পার্টির জেলা সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের মল্লিক, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মোঃ মামুন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আলিনুর বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের আমিরবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদর উপজেলা সভাপতি মুন্না আহমেদ।গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031