চুয়াডাঙ্গায় দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের একটি বেকারিতে অভিযান চালিয়ে ডালডার ভেতরে মৃত ইঁদুরসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ঘটনায় একই মালিকের দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।অভিযান সূত্রে জানা যায়, শহরের দৌলতদিয়াড় এলাকায় অবস্থিত মো. সাইদুর রহমানের প্রতিষ্ঠান ‘মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট’-এ ব্যবহৃত ডালডার ভেতরে একটি মৃত ইঁদুর পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, আগাম বেকারি পণ্য প্রস্তুত করে পরবর্তীতে চলতি তারিখ উল্লেখ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031