শ্রীপুরে গভীর রাতে মুদি দোকানে চুরিনগদ অর্থসহ প্রায় ৮৭ হাজার টাকার মালামাল লুট, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় গভীর রাতে একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থসহ প্রায় ৮৭ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।ভুক্তভোগী ব্যবসায়ী মো. শহিদুল মন্ডল জানান, কড়ই তলা বাজারের পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সঙ্গে সংযুক্ত দোকানে তিনি দীর্ঘদিন ধরে সুনামেরসঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি।পরদিন ২২ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দোকানের তালা খোলা দেখতে পান।তাৎক্ষণিকভাবে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে হিসাব করে দেখা যায়, দোকানে থাকা নগদ অর্থ ও বিভিন্ন পণ্যসামগ্রী চুরি হয়েছে।চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে—নগদ ১৫,০০০ টাকাবিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (আনুমানিক মূল্য ২০,০০০ টাকা)বিভিন্ন মুদি পণ্য (আনুমানিক মূল্য ৫২,০০০ টাকা)ব মিলিয়ে প্রায় ৮৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।ব্যবসায়ীর অভিযোগ, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার পর থেকে ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা সু-কৌশলে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। ঘটনাস্থলে কিছু আলামত ও সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031