সাংবাদিকতায় সেরা স্বীকৃতি পেলেন ২৪জন

স্বীকৃতিস্বরূপ দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ ৮টি ক্যাটাগরিতে মোট ২৪ জন সাংবাদিককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে।আগামীকাল ২২ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বিডি২৪লাইভ-এর প্রধান সম্পাদক জনাব আমিরুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-সম্পাদক সিয়াম রশিদ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির এবং ক্রাইম চিফ মোঃ রেজাউল করিম রেজা।নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান জানায়, একনিষ্ঠ পেশাদারিত্ব, ধারাবাহিক কর্মদক্ষতা এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশের মাধ্যমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সাংবাদিকদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।২০২৬ সালের জানুয়ারি মাসে রিপোর্টিং বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন— বরিশাল জেলা সংবাদদাতা রিয়াজ শরীফ, বাঞ্ছারামপুর প্রতিনিধি মফিজুল ইসলাম রুবেল, মোহনগঞ্জ প্রতিনিধি সুশান্ত কুমার রায়, ইবি সংবাদদাতা ওয়াসিফ আল আবরার, বা.কৃবি সংবাদদাতা আ ন ম রিসালাত আলী, জাবিপ্রবি সংবাদদাতা ইয়াসিন আরাফাত, গোয়াইনঘাট সংবাদদাতা শাহ আলম, মুরাদনগর সংবাদদাতা এম কে আই জাবেদ, ভাঙ্গা সংবাদদাতা মোঃ জাকির মুন্সি, মৌলভীবাজার জেলা সংবাদদাতা আব্দুস সামাদ আজাদ, শেরপুর জেলা সংবাদদাতা আব্দুর রহিম রনি এবং ফেনী জেলা সংবাদদাতা জিয়াউদ্দিন।অনুসন্ধানী প্রতিবেদনে সেরা নির্বাচিত হয়েছেন— রাজশাহী স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুল, কক্সবাজার স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না এবং ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান রুবেল।বিশেষ অবদানের স্বীকৃতিতে সেরা বিশেষ প্রতিনিধি হিসেবে আখতার হোসেন, অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে জাহাঙ্গীর আলম তপু এবং ময়মনসিংহ অঞ্চলের বিশেষ প্রতিনিধি হিসেবে ওবায়দুল্লাহ রুমি পুরস্কৃত হচ্ছেন।ঢাকা নগরীর মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ খান রাজন, অনিক খান এবং হাসান হাবিব। এছাড়াও বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোঃ মতিউর রহমান, খাইরুল ইসলাম আল আমিন এবং সেলিম সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক জানায়, পুরস্কৃত সাংবাদিকদের সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এমন মহতী উদ্যোগকে মাধ্যমে পুরস্কৃত করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031