শ্রীপুরে জমি দখলের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

গাজীপুরের শ্রীপুরে জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল দখলবাজের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত সাংবাদিকরা হলেন মো. মোজাহিদ, আসাদুজ্জামান আসাদ ও ওমর ফারুক মাহী। অভিযোগ উঠেছে, রাজাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রউফের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায়।ভুক্তভোগী আহত সাংবাদিক মোজাহিদ জানান, গত বুধবার ওই এলাকায় একটি জমি জবরদখল ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের বক্তব্য নিতে গতকাল বিকেলে ৫-৬ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। কাজ শেষ করে ফেরার মুহূর্তে জাহিদ, আলম, আবুল কাশেমসহ একদল দুর্বৃত্ত তাঁদের ওপর পরিকল্পিত হামলা চালায়।হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাঁদের সঙ্গে থাকা একটি ‘এস ২৫ আল্ট্রা’ মোবাইল ফোন, একটি ‘অপো এ ৫৪’ ফোন এবং একটি ডিজেআই (DJI) মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শ্রীপুর মডেল থানার এসআই জহিরুলসহ একটি পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, “সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28