সালথায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথা বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমান আদালত।আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সালথা সদর বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। এ সময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, আজ বিকালে সালথা উপজেলা সদর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারজনকে চারটি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28