আলমডাঙ্গায় অমর একুশে বইমেলা র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় অমর একুশে বইমেলা ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজন ১৯ তারিখ দুপুরে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি মো সিরাজুল ইসলাম। সভায় আগামী ২১,২২,২৩ তিন দিন ব্যাপী বই মেলা আয়োজন ও সফল বাস্তবায়নের জন্য সার্বিক বিষয়ে সদস্যদের পরামর্শ গ্রহন করা হয়।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,সাংবাদিক শাহ আলম মন্টু ,সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ মামুন রেজা, সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক রহমান মুকুল, সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক খ হামিদুর ইসলাম আজম, প্রভাষক ওমর ফারুক, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান প্রমুখ। উল্লেখ প্রতি বছর আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজন ফেব্রুয়ারী মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়।মেলায় সার্বিক সহযোগিতায় থাকে আলমডাঙ্গা পৌর প্রশাসন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28