আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ সোহেল রানা ওরফে রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গা  থানা পুলিশের অভিযানে দেশীয়  অস্ত্রসহ সোহেল রানা ওরফে রাব্বি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মোবাইল কেনাবেচা নিয়ে মনমালিন্য হওয়ার প্রেক্ষিতে গত ১৮/০২/২৬ বুধবার বিকাল  ৫টার সময় বললামপুর গ্রামের সোহেল রানার  বসতবাড়ির সামনে এসে  প্রকাশ্যে হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। 
খবর পেয়ে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি অবৈধ দেশীয় তৈরি স্টিলের চাপাতি, একটি লোহার চেইন, যার এক পাশে তালা ও অপর পাশে লোহার গোল রিং সংযুক্ত (দৈর্ঘ্য প্রায় ২৩ ইঞ্চি)
উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের বাবলুর ছেলে সোহেল রানা রাব্বি(২৫)। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল  জানায়, গ্রেফতারকৃত আসামিকে ১৯/০২/২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে।  

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28