ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অবদান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া নটখোলা ময়েনদিয়া এলাকায় সম্পত্তি ঘটে যাওয়া কাইজ্জ্যা মারামারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় সালথা থানার তদন্ত (ওসি) কেএম মারুফ হাসান রাসেলসহ থানা পুলিশের সমস্ত অফিসার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, আপনারা জানেন যে গত ১৪ ফেব্রুয়ারি সালথা থানার খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় স্থানীয় একটা বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দাঙ্গা – কাইজ্জ্যা শুরু হলে তাৎক্ষণিকভাবে আমরা এসে যৌথ বাহিনীর সমন্বয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে ১৭ ফেব্রুয়ারি যে বাজারকে কেন্দ্র করে হট্টগোল হয়েছিল সেই বাজারে আজ হাটের দিন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে সেটা নিশ্চয়ই তার জন্য এলাকায় আমাদের তৎপরতা বৃদ্ধি করেছে এবং যারা দাঙ্গা কাইজ্জা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযান পরিচালনা করছি। বর্তমানে অত্র এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।










