জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি নেতা এহসানুল হক মিলন। শপথ অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর কারণে তিনি সংসদ ভবনে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, নির্ধারিত প্রবেশপথে সময়ক্ষেপণ এড়াতে তিনি লোহার নিরাপত্তা বেড়ার ওপর দিয়েই লাফ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় পাশে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে ব্যাপক হাস্যরস ও আলোচনা। অনেকেই মজা করে তাকে পুরনো ডাকনাম “হেলিকপ্টার মিলন” উল্লেখ করে লিখছেন— “এই বয়সেও কি এনার্জি!” আবার কেউ কেউ তার শারীরিক সক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসাও করছেন।উল্লেখ্য, ৬৮ বছর বয়সেও তার এমন চটপটে উপস্থিতি রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষের মাঝে আলোচনার খোরাক জুগিয়েছে। শপথের আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি সামাজিক মাধ্যমে আরও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে ব্যাপক










