আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে মাদক ব্যবসায়ী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী। আলমডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর সোহাগের চৌকস টিমের সহযোগিতায় স্টেশন পাড়ায় দীর্ঘদিন ধরে মাদকের সাম্রাজ্য বিস্তারকারী ‘মিনি’কে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা জব্দ করা হয়। আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযান চলাকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম উপস্থিত ছিল। মোবাইল কোর্ট পরিচালনায় বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম এবং ড্রাইভার আব্দুল্লাহ আল আমিন দায়িত্ব পালন করেন। বিশেষ করে আসামিদের পালিয়ে যাওয়া রোধে ড্রাইভার বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ি চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।উল্লেখ্য, এর আগেও সাব-ইন্সপেক্টর সোহাগ সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে প্রায় আধা কিলোমিটার দৌড়ে ‘আলোমতি’ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিলেন কয়েক সপ্তাহ আগে।অভিযানকালে উপস্থিত সাংবাদিক রোকন, জবাব আল আমিন পরশসহ আলমডাঙ্গার সচেতন ও দেশপ্রেমিক সাংবাদিকদের প্রতি মোবাইল কোর্ট টিম কৃতজ্ঞতা প্রকাশ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28