সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেল চালক। দ্রুত পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তেতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। সকল আইনে প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিউ: ৩৩










